ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৭:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 177
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদমাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি; দ্রুত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার
এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের

আপডেট সময় : ০৭:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪