আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

প্রিন্ট
আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, অনলাইনে বা ই-রিটার্ন দিতে করদাতাকে কোনো কাগজপত্র আপলোড বা জমা দিতে হবে না। শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়, তথা বেতন–ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী (স্টেটমেন্ট) জমা দিতে হয়। অনলাইনে রিটার্ন জমার সময় শুধু ওই ব্যাংক বিবরণীর তথ্য দিলেই হবে। কাগুজে বিবরণী আপলোড করার দরকার হবে না।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, ব্যাংক হিসাবের বিবরণী অনুসারে, ৩০ জুন পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য দিলে হবে।

কর ফাঁকি বা হারানো রাজস্ব আদায় করা এনবিআরের অন্যতম প্রধান কাজ। এটি আমরা করছি। আন্দোলনের কারণে জুলাই-আগস্ট মাসে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর প্রভাবে রাজস্ব আদায়ে কিছুটা হলেও সমস্যা হয়েছে।
আবদুর রহমান খান, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংস্থাটির শুল্ক, কর ও ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিভুক্ত সরকারি কর্মচারী, সারা দেশের তফসিলি ব্যাংক, মোবাইল প্রতিষ্ঠানসহ কিছু কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) ও নেসলে বাংলাদেশ পিএলসি।

আবদুর রহমান খান বলেন, ‘এখন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা তাঁদের কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার জন্য বলছেন। বেসরকারি খাতের এসব কর্মকর্তা সব সময় ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন। তাঁদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল তুলনামূলক সহজ। তবে যাঁরা ইতিমধ্যে সনাতনী পদ্ধতিতে রিটার্ন দিয়ে ফেলেছেন, তাঁরা আগামী বছর থেকে অনলাইন রিটার্ন দেবেন। অনলাইনে রিটার্ন জমা দিলে করদাতাদের সঙ্গে কর কর্মকর্তাদের দেখা–সাক্ষাৎ বন্ধ হয়ে যাবে। আমরা এভাবে ধীরে ধীরে সব খাতের করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করব।’ তিনি আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের শতভাগ কর্মী অনলাইনে রিটার্ন দেবেন, সেগুলোর জন্য সম্মাননার ব্যবস্থা করব।’

চলতি ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম গত ৯ সেপ্টেম্বর করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। ইতিমধ্যে অনলাইনে আয়করের ই-রিটার্ন জমার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সরকার আশা করছে, চলতি অর্থবছরে মোট ১৫ লাখ করদাতা অনলাইনে আয়কর নথি বা রিটার্ন জমা দেবেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান।

অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাচ্ছে। আবার এই সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। এ ছাড়া দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর ফাঁকি বা হারানো রাজস্ব আদায় করা এনবিআরের অন্যতম প্রধান কাজ। এটি আমরা করছি। আন্দোলনের কারণে জুলাই-আগস্ট মাসে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর প্রভাবে রাজস্ব আদায়ে কিছুটা হলেও সমস্যা হয়েছে।’

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট