এ কেমন শত্রুুতা! কৃষকের খড়ের গাদায় আগুন!

প্রিন্ট
এ কেমন শত্রুুতা! কৃষকের খড়ের গাদায় আগুন!
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইল বাড়ী ইউনিয়নের কৈলাটি গ্রামের কৃষক দস্তর আলী,তোতা মিয়া,শাহজাহানের তিনটি খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় তখনও দাউ করে আগুন জ্বলছে। ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে জানায়,পার্শ্ববর্তী বাড়ীর রঙ্গু মিয়া গংদের লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা চলমান থাকায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছে । তবে এ বিষয়ে পার্শ্ববর্তী বাড়ীর রঙ্গু মিয়ার লোকজনদের জিজ্ঞাসা করলে তারা খড়ের গাদায় আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কেন্দুয়া থানাস্থ পেমই ফাঁড়ির পুলিশ প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে । কে বা কারা খড়ের গাদায় আগুন লাগিয়েছে তা খুঁজে বের করতে এ বিষয়ে মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের লোকজন।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট