ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য

প্রিন্ট
ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক মিডিয়ায় প্রচার করা হচ্ছে। সম্প্রতি ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে শুরু হয় আলোচনা। সত্যিই কি ছবিগুলো ওসমান হাদীর? এবার জানা যাচ্ছে আসল সত্য।

ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা পুরুষ ব্যক্তিটি শরিফ ওসমান হাদী নন। বরং ইন্টারনেট থেকে অ্যান্টোনি ও এনা নামে বিদেশি এক যুগলের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে antxana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ফ্রেমের মিল লক্ষ করা যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি অ্যান্টোনি ও এনা নামে এক মার্কিন যুগলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

তাদের দুইটি সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ভিডিও তারা এই অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন।

অর্থাৎ ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি হাদী নন। সুতরাং শরিফ ওসমান হাদীর সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবিতে মার্কিন যুগলের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট