কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস

প্রিন্ট
কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

হৃদয় চাঁদ,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল  ইউনিয়নের পাটেশ্বরী নদীতে অবৈধ বাঁধ, মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও মশারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খানম,অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎মৎস্য কর্মকর্তা খাদিজা খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটেশ্বরী নদীতে একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৩ টি বাঁধসহ ১২০০ মিটার চায়না দুয়ারী জাল,৭০০ মিটার মশারী জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল প্রায় ১৯ শত মিটার দৈর্ঘ্যের, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে এসব অবৈধ জাল সেখানেই পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

তিনি আরও জানান, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান স্থানীয় জেলেদের মধ্যেও সচেতনতা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট