‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ অক্টোবর ২০২৪, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর চানখারপুল ‘আনন্দ বাজার’ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বাজার পরিদর্শন শেষে সবজির দামের একটি বর্ননা দিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, ডিমের দাম ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকায় এসেছে।

লাউয়ের দাম কমেছে, পিস ১০০ থেকে কমে ৪০-৫০ টাকায় নেমে এসেছে। এদিকে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি থেকে ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যদিও স্থান, বাজারভেদে কিছু ভিন্নতা আছে।

 

 

শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে সরকার।’
এদিকে শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, বিষয়টি প্রক্রিয়াধীন। খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো বেশি শক্তিশালী করা হবে।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

dhakanews.live
‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ, অতঃপর যা ঘটল
Dhaka News
2 minutes
‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ, অতঃপর যা ঘটল

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এই অবস্থায় বাজার স্থিতিশীল এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি এই চেষ্টার অংশ হিসেবে স্বয়ং উপদেষ্টারাও ঘুরছেন বিভিন্ন বাজারে বাজারে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, মুখে মাস্ক, মাথায় টুপি পরে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দ্রব্যমূল্য যাচাইয়ে বাজার পরিদর্শন করছেন আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে।’

সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরও কমে আসবে।’

এসময় অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

উপদেষ্টার এ উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে ওই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের প্রশংসা করতে দেখা যায়। আলী আরমান নামে একজন লিখেছেন, ‘একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছে। এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দিক। আমিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০