টঙ্গীতে পুলিশের ওপর নিরাপত্তা ঘটনায় ও হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় তল্লাশি

প্রিন্ট
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

গাজীপুরের টঙ্গীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আসামিকে গ্রেপ্তারে এখন জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কেরানীরটেক এলাকার একটি বস্তিতে অভিযান চালিয়ে রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রাহুলকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে নেওয়ার সময় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে যাওয়ার পথে একদল ব্যক্তি পুলিশের পথরোধ করে।

হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে রেললাইনের পাথর ছুড়ে মারতে শুরু করে। এই পাথরের আঘাতে মাসুদ নামের এক পুলিশ কনস্টেবল আহত হন। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, পাঁচটি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে থানায় নেওয়ার পথে পরিকল্পিতভাবে পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ছুড়ে হামলা চালানো হয়। এতে কনস্টেবল মাসুদ আহত হওয়ার সুযোগে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট