কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হলেও গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযানের পটভূমি
গত শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিলের পর থেকে তাদের ধরতে ধারাবাহিক অভিযানে নামে পুলিশ। ডিএমপি জানায়, এর পরের দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশি ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা সবাই ‘শুক্রবারের মিছিলে অংশগ্রহণকারী’। বর্তমানে তাদের অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: দৈনিক এদিন
Facebook Comments Box
