ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৫ অগাস্ট ২০২৪, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা

 

শেখ হাসিনা সরকারের পতনের পর একের এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। ঠিক সে সময় শাহবাগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় যার চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ আগস্ট) হাসনাত তার ফেসবুকের এক পোস্টে বলেন, ‘এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা জাতির শত্রু।

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসেন বিপুলসংখ্যক মানুষ।

এ আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহণ সহজেই বের হতে পারছে না টিএসসি থেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০