দানা’র প্রভাবে দ্বিখণ্ডিত ইনানী নৌবাহিনীর জেটি | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৪ অক্টোবর ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দানা’র প্রভাবে দ্বিখণ্ডিত ইনানী নৌবাহিনীর জেটি

 

কক্সবাজারের ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জেটি ভেঙে যাওয়াতে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণেও দেখা দিয়েছে আরেক বিপত্তি।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন।

কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’?কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’?
তিনি বলেন, “কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।”

প্রাথমিক খবরে স্থানীয়রা জানিয়েছেন, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে সাগর। বুধবার দিবাগত রাত ২-৩টার দিকে ছিল পূর্ণ জোয়ার। এ সময় প্রচণ্ড ঢেউয়ে জেটির সঙ্গে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে গেছে।

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’
স্থানীয়রা আরও জানিয়েছেন, বার্জটি জেটির সঙ্গে বেঁধে রাখায় মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় বড় আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু এ সময় কেউ জেটিতে এবং বার্জে ছিল না। এমনকি রাত ২-৩টার দিকে জেটি ভেঙে যাওয়ার পরও সকাল ১০টা পর্যন্ত কাউকে জেটির আশপাশে দেখা যায়নি।

বিগত শেখ হাসিনা সরকারের সময় ২০২০ সালে আন্তর্জাতিক নৌ-মহড়া অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী জেটিটি নির্মাণ করেছিল। দীর্ঘ সৈকত দ্বিখণ্ডিত করে এটি নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল। এমনকি ২০২২ সালে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার নাগরিক ফোরামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করেছিলেন জেটি অপসারণের জন্য।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাড়ছে উপকূলের নদ-নদীর পানিঘূর্ণিঝড় দানার প্রভাবে বাড়ছে উপকূলের নদ-নদীর পানি
ফোরাম সভাপতি আ ন ম হেলাল উদ্দিন ঢাকা ট্রিবিউনকে বলেন, “আদালতের রুল জারির পরেও জেটিটি অপসারণ করা হয়নি।”

এদিকে, গত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা-যাওয়া করছিল ওই জেটি দিয়ে। আগামী পয়লা নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল জাহাজ কোম্পানিগুলোর পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০