দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল-ব্যান্ড রাউটারl | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল-ব্যান্ড রাউটারl

 

বাংলাদেশের বাজারে এখন সিঙ্গেল, ডুয়াল ব্যান্ড বা ট্রাই-ব্যান্ডের বিভিন্ন মডেলের রাউটার পাওয়া যায়। মূলত ব্র্যান্ড, মডেল ও ক্ষমতার ওপর নির্ভর করে এসব রাউটার কিনে থাকেন ক্রেতারা। তবে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে সিঙ্গেল ব্যান্ডের সকল রাউটার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। নতুন সিদ্ধান্তটি কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে।

ইন্টারনেটের দাম কমানো নিয়ে যা জানালেন বিটিআরসি চেয়ারম্যানইন্টারনেটের দাম কমানো নিয়ে যা জানালেন বিটিআরসি চেয়ারম্যান
জানা গেছে, সিঙ্গেল-ব্যান্ড রাউটারের তুলনায় ডুয়াল-ব্যান্ড বা ট্রাই-ব্যান্ডের রাউটার বেশি কার্যকর। সেজন্য দেশে এ নেটওয়ার্কিং ডিভাইস রাউটারের আমদানি ও উৎপাদন নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর থেকে ডুয়াল বা ট্রাই ব্যান্ড সাপোর্ট করে শুধু এমন রাউটারই বিদেশ থেকে আমদানি এবং দেশে উৎপাদন করা যাবে। যেসব ওয়াইফাই রাউটার বাংলাদেশে বাজারজাত করা হবে সেসব রাউটারকে বাধ্যতামূলকভাবে ২.৪-২.৪৮৩ গিগাহার্জ এবং ৫.৭২৫-৫.৮৭৫ গিগাহার্জ, উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে। এর মধ্যে যেকোনো একটি ব্যান্ড সাপোর্ট করে এমন ওয়াইফাই রাউটার বাজারজাত করা যাবে না।

ইন্টারনেট চালু করবে সরকার

এতে নিম্নমানের এবং কম ব্যান্ডের রাউটার বিদেশ থেকে আমদানি ও দেশে উৎপাদনের রাস্তা বন্ধ হয়ে যাবে। ইন্টারনেটের মান উন্নয়ন ও উচ্চ গতির ডেটা ট্রান্সফারের সুবিধা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০