নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

 

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়, সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করছেন।

দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের জন্য আসছেন তারা। এসময় তাদের হাতে প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর মঞ্চ নির্মাণ ও দলের নেতাকর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। কারণে ওই সড়কের মাত্র একটি লেনে কোনো রকম গাড়ি চলাচলের সুযোগ পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০