নারীদের সঙ্গে আপত্তিকর ভাইরাল ছবিগুলো আসিফ মাহমুদের নয় | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীদের সঙ্গে আপত্তিকর ভাইরাল ছবিগুলো আসিফ মাহমুদের নয়

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নারীদের আপত্তিকর দৃশ্য দাবিতে একাধিক ছবি এবং মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, একাধিক নারীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো আসল নয় এবং মেসেঞ্জারে চ্যাটের কথিত স্ক্রিনশটগুলোও ভুয়া, বরং ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে আসিফের মুখ বসিয়ে এ দাবি প্রচার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি অনুসন্ধানে Wish নামক পিন্টারেস্টের একটি অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি মূল ছবি খুঁজে পায়।

ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে থাকা পুরুষের চেহারার সঙ্গে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ছবিটির পেছনের দেয়াল, দেয়ালের সঙ্গে রাখা কাপড়, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ছবি ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট স্ক্রলার এ GirlWhatsAppIndia নামক অ্যাকাউন্টে আরেকটি মূল ছবি খুঁজে পাওয়া যায়।

ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল তার মধ্যে ছেলের চেহারার সঙ্গে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ওই যুগল ছবির পেছনের দেয়াল, বিছানা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

অনুসন্ধানে Desi Bomma Lover নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ২২ মে প্রকাশিত পোস্টে আরেকটি মূল ছবি খুঁজে পাওয়া যায়।

এই ছবিটিও বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে ছেলের চেহারার সঙ্গে আসিফের চেহারার মিল নেই। তবে ওই যুগল ছবির পেছনের দেয়াল, বিছানার চাদর, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

আলোচিত দাবিতে প্রচারিত মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশটের বিষয়ে অনুসন্ধানে অন্তত দুইটি স্ক্রিনশটের ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশটগুলো পর্যবেক্ষণ করে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। প্রথম স্ক্রিনশটে Asif Mahmud উল্লেখ করা এবং অন্যটায় Asif Mahbub উল্লেখ করা। অর্থাৎ, একই গুজব একাধিক ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশটের মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, আসিফের প্রকৃত নাম আসিফ মাহমুদ এবং তার ফেসবুক অ্যাকাউন্টের নাম Asif Mahmud.

সুতরাং, ইন্টারনেট থেকে সংগৃহীত একাধিক পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের ছবিকে সম্পাদনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের মুখ মণ্ডলের ছবি সংযুক্ত করে তা আসিফের সঙ্গে নারীদের ব্যক্তিগত মুহূর্তের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা এডিটেড বা বিকৃত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০