নিরাপত্তা শঙ্কার মুখে ধানমন্ডি লেক? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কার মুখে ধানমন্ডি লেক?

 

রাজধানীর বাসিন্দাদের জন্য বিনোদনকেন্দ্র একেবারে সীমিত। আর যেকটি চালু রয়েছে, সেগুলো সবসময় পুরোপুরি খোলা থাকে না। নিরাপত্তার স্বার্থে এসব বিনোদনকেন্দ্র নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা হয়। যেকোনও উৎসব বা ছুটির দিনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসব বিনোদনকেন্দ্রে ছুটে আসেন বিনোদনপ্রেমীরা।

বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্পট হলো ধানমন্ডি লেক। লেকের দুই ধারে সারি সারি গাছ, আর লেকের পাড় ঘেঁষে আঁকাবাঁকা পথ। দর্শনার্থীদের জন্য লেক এলাকায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। যান্ত্রিক আর কংক্রিটে ঢাকা এই শহরে লেকটি যেন সবুজ-শ্যামল ছায়া ঘেরা এক মনোরম পরিবেশ। সুযোগ পেলেই প্রাণ খুলে নিশ্বাস নিতে আসেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সের লোকজন। তবে দীর্ঘদিন ধরে লেকটির উত্তর প্রান্তে ৩২ নম্বর সড়কের প্রবেশ পথটি বন্ধ ছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সড়কটি খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে লেকে আসা দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এতদিন রাত ৮টার পর দর্শনার্থীদের লেকে অবস্থান করায় নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে কোনও বাধা ও নিরাপত্তা ছাড়াই কেউ কেউ রাতভর লেকে অবস্থান করছেন। যেহেতু নিরাপত্তাকর্মীদের লেক দেখভালের দায়িত্ব রাত ৮টার পর্যন্ত। ফলে এরপরে লেকে আসা ভ্রমণকারীদের জন্য ধানমন্ডি লেক নিরাপদ নয়, বরং শঙ্কার।

লেকপাড়ে দর্শনার্থীদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, ছবি: কবির হোনে
লেকপাড়ে দর্শনার্থীদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, ছবি: কবির হোনে
শুক্রবার (৬ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, লেকের উত্তর প্রান্তে ৩২ নম্বর সড়কে এতদিন কোনও হকার না বসলেও এখন চারপাশে নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ফলে লোকজনের ভিড় বেড়েছে আগের চেয়ে অসেক বেশি। দেখা যায়, পুরো লেক এলাকাজুড়ে লোকজনদের উপচে পড়া ভিড়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার পতনের পর থেকে লেকে অবস্থান করার সময়সীমা এখন আর নির্দিষ্ট নেই। ফলে যে যখন পারছেন, তখনই প্রবেশ করছেন। গভীর রাতও লেকের ভেতর অনেককে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে নিরাপত্তার বিষয়টি নজরে এনে ধানমন্ডি জোনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন ধানমন্ডি সোসাইটির সদস্যরা। তারা চাচ্ছেন, দ্রুত লেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হোক।

লেকের ভেতরে ‘কাবাব বাড়ি’ ফাস্ট ফুড দোকানের ব্যবস্থাপক হিরণ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিদিন আমরা সর্বোচ্চ সাড়ে ১০টার মধ্যে দোকান বন্ধ করে দেই। কোনও নির্দেশনা থাকলে মাঝেমধ্যে ৮টার মধ্যে দোকান বন্ধ করি। আগে রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গে পুলিশ এসে দর্শনার্থীদের লেক ছাড়তে বলতো, সেটা এখন আর দেখা যাচ্ছে না। আমাদের নিজস্ব সিকিউরিটি ছাড়া এখন কোনও সিকিউরিটি নেই। মাঝে মাঝে পুলিশ আসে। যদিও এখনও কোনও অঘটন ঘটেনি, কিন্তু ঘটতে আর কতক্ষণ। তাই নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবা দরকার।

লেকের ভেতরে দীর্ঘদিন ধরে হেঁটে হেঁটে ফুল বিক্রি করে ১৪ বছরের কিশোরী বৃষ্টি। তার ভাষ্য, এর আগে তারা সর্বোচ্চ রাত সাড়ে ৮টা পর্যন্ত লেকে অবস্থান করতো। এখন রাত ১২টা-১টা পর্যন্তও অবস্থান করে। বৃষ্টির মতো একই কথা জানালেন, ভ্রাম্যমাণ হকার সুমন মিয়াও। তিনি বলেন, আমি লেকে পানি বিক্রি করি। ৫ তারিখের পর আর আগের নিয়মে নেই। আমরা যেকোনও সময় লেকে প্রবেশ করতে পারছি। কোনও বাধা নেই।

এ প্রসঙ্গে ডিএমপির ধানমন্ডি থানার ওসি মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লেকের আশপাশে যারা বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ ব্যবসা করেন, তারা আজকে থানায় এসেছিলেন। এছাড়া ধানমন্ডি এলাকার সোসাইটির লোকজনও এসেছিলেন। তাদের দুপক্ষের কথাই আমরা শুনেছি। এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো। কোনও ঝামেলা যাতে না হয়, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি।’

লেকের সৌদর্য বাড়াচ্ছে এই ফোয়ারা, ছবি: কবির হোসেন
লেকের সৌদর্য বাড়াচ্ছে এই ফোয়ারা, ছবি: কবির হোসেন
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও স্থির হতে পারিনি। এখনও বদলির প্রক্রিয়া চলছে, আপনারা সবাই জানেন। ফলে সকালে যাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, রাতে এসে দেখছি— হয়তো তার বদলির অর্ডার এসে গেছে। ফলে কাজগুলো একটু ধীরগতি হচ্ছে। আমি নিজেও রাত ১২টার পর লেকের ভেতর লোকজনকে অবস্থান করতে দেখেছি। সুতরাং, আমরা ওপরমহলের কর্মকর্তাদের নির্দেশনা পেলে এবং ওনারা যে নির্দেশ দেবেন, সেভাবে আমরা কাজ করবো। আশা করি, সব ঠিক হয়ে যাবে। একটু সময়ের ব্যাপারমাত্র।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০