নিষিদ্ধ সাকিবের বোলিং | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সাকিবের বোলিং

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোনো প্রতিযোগিতায় বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস না করা পর্যন্ত বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান।

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার তিন মাস পর সাকিব আল হাসানের শাস্তির কথা জানাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ইসিবি এক বিবৃতিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং নিষিদ্ধ করার কথা জানায়।

চলতি মাসের শুরুর দিকে লাফবরো ইউনিভার্সিটিতে অভিজ্ঞ এই অলরাউন্ডারের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হলে তা অবৈধ বলে প্রমাণিত হয়। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন কোনো কিছুর মুখোমুখি হলেন সাকিব।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব।

এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট দেওয়ায় সাকিবকে দিতে হয় পরীক্ষা। যে পরীক্ষায় বাঁহাতি টাইগার অলরাউন্ডার পাস করতে পারেননি।

যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৫ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন।

সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন সাকিব। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে বাঁহাতি স্পিনে ৯ উইকেট নেন তিনি। যদিও ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে।

ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করেন সাকিব। তার ওভারে চাকিংয়ের জন্য কোনো “নো বল” ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ ও’ শনেসি ও ডেভিড মিল্নস।

গত সেপ্টেম্বরের শুরুতে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ একটি ম্যাচ খেলেন সাকিব। হুট করে ক্রিকেটারের অভাবে পড়ায় সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের তারকা ক্রিকেটারের শরণাপন্ন হয় সারে কাউন্টি দল। তাদের ডাকে সাড়া দিয়ে প্রায় ১৩ বছর পর কাউন্টিতে খেলতে যান তিনি।

কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন সাকিব। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি। এই মুহূর্তে আছেন শ্রীলঙ্কায়, সেখানে খেলছেন লঙ্কা টি-টেন টুর্নামেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০