ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৫:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 171
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রুপ পর্বের দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন মিরাজুল ইসলাম। শিরোপা নির্ধারণী ম্যাচেও এই ফরোয়ার্ড ফ্রিকিকে করলেন চোখ ধাঁধানো গোল। বাংলাদেশের ব্যবধান বাড়ানোর গোলটাও করলেন তিনিই। এরপর নেপালের জালে বল পাঠালেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা।

আর তাতেই নেপালে আরেকবার উড়ল লাল-সবুজের পতাকা। স্বাগতিক দলকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতল বাংলাদেশ। গত আসরে ফাইনালে স্বপ্ন ভঙ্গ হলেও এবার শিরোপা নিয়েই ফিরছেন যুবারা।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বুধবার বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ।

শুরুতেই দারুণ সুযোগ পেয়েও অবশ্য কাজে লাগাতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা। নেপালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল পেয়ে যান মিরাজুল ইসলাম, পাশেই ফাঁকায় থাকা রাব্বী হোসেন রাহুলের দিকে ঠেলে দেন মিরাজ, সেই বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও রাহুল শট নেওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন নেপালের এক ডিফেন্ডার।
নেপালও দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে হানা দেয় বাংলাদেশের রক্ষণে। অষ্টম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আসিফের দারুণ দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ।

বক্সের বেশ খানিকটা দূর থেকে নিরাজন ধামির দূরপাল্লার শট লাফিয়ে হাতের ছোঁয়ায় বল বাইরে ঠেলে দেন আসিফ। ২১ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে নেপাল। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে পড়েন নিরাজন, তার বাড়ানো পাস একদম ফাঁকায় পেয়েও ঠিকমতো শটই নিতে পারেননি অবিনাশ।
এরপর ঢিমেতালে চলতে থাকে খেলা। বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ শিবিরে এগিয়ে যাওয়ার আনন্দের মুহূর্ত এনে দেন মিরাজুল ইসলাম।

তার ডান পায়ের চোখ ধাঁধানো ফ্রিকিক পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। এগিয়ে থেকেই বিরতিতে যায় মারুফুল হকের দল।
দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলও পেয়ে যায়। আসাদুল ইসলাম সাকিবের লং পাসে দূরের পোস্টে থাকা আসাদুল মোল্লার হেড পাস থেকে হেডেই লক্ষ্যভেদ করেন মিরাজুল। ম্যাচের ভাগ্য হেলে পড়ে বাংলাদেশের দিকে। আসরে মিরাজুলের এটি চতুর্থ গোল, যা সর্বোচ্চ।

নেপালের ওপর চাপ ধরে রেখে ৭১ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় তৃতীয় গোল। মিরাজুলের বাড়ানো পাসে নিখুঁত ফিনিশিং করেন রাব্বী হোসেন রাহুল। ৮১ মিনিটে সামির তামাং জাল খুঁজে নিলে এক গোল পরিশোধ করে নেপাল। তাতে কিছুটা আশা দেখলেও স্বাগতিকরা আর পারেনি। বরং যোগ করা সময়ে রাহুলের ক্রসে পিয়াস আহমেদ নোভা বল জালে পাঠালে শিরোপা উদযাপনে মাতোয়ারা হন বাংলাদেশের যুবারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় : ০৫:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪