বিদেশের আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকে বিজয়ের বার্তা দিলেন ফাহিম | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশের আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকে বিজয়ের বার্তা দিলেন ফাহিম

বিদেশের আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকে বিজয়ের বার্তা দিলেন ফাহিম

বিজয় দিবসের আনন্দকে কত ভাবেই উদ্‌যাপন করে মানুষ। দেশের এমন গৌরবের দিনে পুরো জাতি মেতে উঠে উল্লাসে। অনেকেই চেষ্টা করেন ব্যতিক্রম কিছু করে এই দিনটিকে ভিন্ন আমেজ দেয়ার। এবার সেই ভাবনা থেকেই যুক্তরাষ্ট্র থেকে ফাহিম চৌধুরী নামে এক বাংলাদেশি পাইলট দেখালেন বিজিত জাতির দেশপ্রেম কতটা গভীরে।

পাইলট ফাহিম চৌধুরীর এমন কীর্তি প্রশংসা কুড়িয়েছে সব মহলে। ছবি: সংগৃহীত

পাইলট ফাহিম চৌধুরীর এমন কীর্তি প্রশংসা কুড়িয়েছে সব মহলে। 

বিজয়ের চেতনাকে ধারণ করে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ তৈরি করেছেন এই পাইলট। বিশ্বকে দেখালেন দেশকে ভালোবাসার এক অনন্য রীতি।

 

শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে বিমান উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ করেন ফাহিম। পরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। এই খবর নিজের ফেসবুক অ্যাকউন্টে শেয়ার করেন ফাহিম।  

 

২৯০ নটিক্যাল মাইল উড়ে নিউইয়র্কের আকাশে ছবির মতো বাংলাদেশের মানচিত্র এঁকেছেন তিনি, যা এভিয়েশন রাডারে দেখা যায়। এ জন্য তার আকাশে উড়তে হয়েছে ২ ঘণ্টা ৩৮ মিনিট।
 
যুক্তরাষ্ট্রে থাকা ফাহিম বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন। তিনি বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন।
 
বিদেশের মাটিতে থেকে কেন এমন অনন্য উদ্যোগ এমন প্রশ্নে ফাহিম গণমাধ্যমকে বলেন, ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে, আমি ভাবলাম আমার দেশের জন্যও তো তাহলে কিছু করা যায়। আমাদের দেশের বিজয় গাঁথাকে বিশ্বের সামনে তুলে ধরতে এই মাধ্যমটি ব্যবহার করেছি। এর মধ্য দিয়ে দেশের জন্য সংগ্রামে ঝাপিয়ে পড়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আমার পক্ষ থেকে। ভবিষ্যতেও আরো ভিন্ন ভাবে দেশকে তুলে ধরার চেষ্টা করবো।
 
এমন কাজে ফাহিমকে সঙ্গ দিয়েছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০