ভারতের সঙ্গে নীরবতা-নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান

প্রিন্ট
ভারতের সঙ্গে নীরবতা-নিষ্ক্রিয়তার দিন শেষ: রিজওয়ানা হাসান
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

 

 

ফেনীর পরশুরামের সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লারমুখ বাঁধ পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পানিবণ্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোন নীরবতা থেকে থাকত, নিষ্ক্রিয়তা থেকে থাকত, সেই দিনটা শেষ হয়ে গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বন্যাকবলিত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টার সঙ্গে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদবিবরণী দিতে হবে: জ্যেষ্ঠ সচিব

উপদেষ্টা আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের কাছে জানতে এসেছি তারা কী সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কী পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয় তো বন্যা ঠেকানো যেত না। কিছু ক্ষয়ক্ষতি কমানো যেত।

 

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট