মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে কৌতূহলের সৃষ্টি | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে কৌতূহলের সৃষ্টি

 

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সচরাচর ফেসবুকে স্ট্যাটাস দেন না। তবে রোববার রাতে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস দেওয়ার পর সেটিকে ঘিরে নানা ধরনের আলোচনা-কৌতূহল সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত স্ট্যাটাসটি তিন হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৯ হাজারের বেশি।

এর আগে রোববার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’

মির্জা ফখরুলের ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে!’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

অন্যজন লিখেছেন, ‘দিল্লির গোলামী বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন, তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০