মৌসুমীর নতুন স্ট্যাটাস, ফেসবুকে ঝড় | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৬ জুন ২০২২, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌসুমীর নতুন স্ট্যাটাস, ফেসবুকে ঝড়

জায়েদ খান, ওমর সানী, মৌসুমী ইস্যুতে নতুন করে আবারো আলোচনা শুরু হলো। এবারেরে আলোচনা মৌসুমীকে ঘিরে। মৌসুমী নিজেই ভক্তদের উদ্দেশে একটা ইঙ্গিত দিয়েছেন।  

আজ বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টার পর ফেসবুকে নিজের তিনটি ছবি পোস্ট করেছেন মৌসুমী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে, স্বপ্নকে ছুঁয়ে দেওয়া।’ তার সেই পোস্টে ‘কঠিন বাস্তবতা’ নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন নেটিজেনরা।

ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবেই ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।

দিন কয়েক আগে মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন ওমর সানী। তিনি এখনও তার অভিযোগে অনড়। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

চলমান এই বিতর্কের মাঝেই তারকা দম্পতিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আরেকটি গুজব ছড়িয়ে পড়ে। সেটি হলো, সানী-মৌসুমীর ঘরে আসছে তৃতীয় সন্তান।

মূলত, কোনো এক সাংবাদিকের সঙ্গে ওমর সানীর একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে ওমর সানীকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি।’ সেখান থেকেই এই গুজবের উৎপত্তি।

এ খবরটিকে ভুয়া দাবি করে ওমর সানী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নাউজুবিল্লাহ, এটা উদ্ভট, বানোয়াট। মাঝের কিছু কথা ফেলে দিয়ে এডিট করে কথাটা ওভাবে ছড়ানো হচ্ছে। কে বা কারা এটা এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। যারা এটা করছেন তারা কাজটি ঠিক করেননি।’

ইতোমধ্যে নেটিজেনরা বুঝতে পেরেছেন, ছেলের বিয়ের সময় হয়তো পুত্রবধূকে ‘নতুন অতিথি’ উল্লেখ করে কথাটি বলে থাকতে পারেন ওমর সানী। সেটিই এখন অপব্যাখা করে কেউ ছড়াচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০