‘যৌনতা ছাড়া কিছু নেই’, মুক্তির আগেই প্রবল বিতর্কের মুখে এই ওয়েব সিরিজ

প্রিন্ট
‘যৌনতা ছাড়া কিছু নেই’, মুক্তির আগেই প্রবল বিতর্কের মুখে এই ওয়েব সিরিজ
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

‘ফোর মোর শটস প্লিজ!’–এর চার অভিনয়শিল্পী

‘ফোর মোর শটস প্লিজ!’–এর চার অভিনয়শিল্পী
ছবি : সংগৃহীত

‘ফোর মোর শটস প্লিজ!’—এর তৃতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা ২১ অক্টোবর। এর আগে মুক্তি পাওয়া ট্রেলার দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন, সিরিজটিতে যৌনতা ছাড়া কিছু নেই। দর্শকের এমন প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন সিরিজের অভিনেত্রীরা।
‘ফোর মোর শটস প্লিজ!’—এ অভিনয় করেছেন সায়নী গুপ্ত, বানি জে, কীর্তি কুলহারি ও মানবী গাগরু।

‘ফোর মোর শটস প্লিজ!’–এর একটি দৃশ্য

‘ফোর মোর শটস প্লিজ!’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কীর্তি কুলহারি বলেন, ‘যৌনতা এ সিরিজের বড় অংশজুড়ে আছে। কেবল তো এ সিরিজ নয়, দুনিয়াজুড়েই যৌনতা গুরুত্বপূর্ণ ব্যাপার।’ তবে অভিনেত্রী বলেছেন, সিরিজটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া মাথা পেতে নিতে প্রস্তুত তাঁরা। কীর্তি বলেন, সবাই নিজেদের মতপ্রকাশের অধিকার আছে।

‘ফোর মোর শটস প্লিজ!’–এ আছেন কীর্তি কুলহারি

‘ফোর মোর শটস প্লিজ!’–এ আছেন কীর্তি কুলহারি
ইনস্টাগ্রাম

তবে আরেক অভিনেত্রী সায়নী গুপ্ত মনে করেন, মানুষের সমালোচনার বড় কারণ অন্য। তাঁর মতে, সিরিজটিতে নারীরা যে নিজেদের সঙ্গী নিজেরাই বেছে নিচ্ছেন, সেটা নিয়েই অনেকের আপত্তি। তিনি জানান, তাঁর সার কথা হলো, নারীদের যৌন স্বাধীনতা নিয়ে কথা বলতে গেলে সমালোচনা হবেই।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট