শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন যারা

 

 

‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্ট সদস্যদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৫ সদস্যের মধ্যে আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, শিল্পী কল্যাণ ট্রাস্ট্রে ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও বিভিন্ন অঙ্গন থেকেও এবার রাখা হয়েছে প্রতিনিধি। এরমধ্যে আছেন কবি কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনক চাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সায়িদ জামিল।

১৫ সদস্যদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড সংক্রান্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ৪০,০০,০০০০,১১৬,২২.০১২.২২,২১৪, তারিখ: ১৮ এপ্রিল ২০২৩ আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রান্ট আইন, ২০০১ (২০০১ সনের ৩২ নম্বর আইন) এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করিল।

অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেওয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ট্রাস্টের মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০