শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, যেকোনো সময় ফিরতে পারেন দেশে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, যেকোনো সময় ফিরতে পারেন দেশে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ১০ মিনিট ১ সেকেন্ডের ওই ফোনালাপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এক নেতার মধ্যকার বলে দাবি করা হচ্ছে। তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ফাঁস হওয়া ফোনালাপ সূত্রে জানা গেছে, তানভীর নামে ওই আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে কল করেছেন। তাকে শেখ হাসিনা বলেছেন, আমি দূরে নেই। দেশের অনেক কাছাকাছিই আছি, যেকোনো সময় চট করে যাতে ঢুকে যেতে পারি।
ফোনালাপে তানভীর দেশে ফিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করার বিষয়ে পরামর্শ চান। জবাবে শেখ হাসিনা বলেন, তুমি যেখানে আছো, সেখানে বসেই সহায়তা করো। এখন দেশে গেলে মামলা দিয়ে দেবে। পরে কিছুই করতে পারবা না।
এর আগে তিনি বলেন, আমার নামে ১১৩টা মামলা হয়েছে। এছাড়া নেতাকর্মীদের নামে যত মামলা হয়েছে সবই মার্ডার কেস। এ সময় শেখ হাসিনা মামলার বিষয়ে জাতিসংঘকে জানানোর কথাও বলেন।
আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না দাবি করে শেখ হাসিনার কাছে পরামর্শ চান তানভীর। এ সময় তিনি সব আইনজীবীকে একত্র হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন। এছাড়া  যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নির্বাচনে সাহায্য করতে এবং বাংলাদেশের বিষয়ে তাদের জানিয়ে রাখতেও বলেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে আবেগঘন আলাপচারিতায় কেঁদে দিয়ে তানভীর বলেন, আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি। আপনার জন্য আমরা আছি।
আলাপচারিতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনা বলেন, ওরা ব্যাংকের টাকা লুটে খাচ্ছে। দেশ আবার দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে।
এ সময় ওই নেতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথা বলেন। তিনি বলেন, রাশিয়া তো এই দুর্নীতির অভিযোগ পুরোপুরি অগ্রাহ্য করেছে। কিন্তু এই সরকার সেই কথা প্রকাশ করছে না। তখন শেখ হাসিনা বলেন, তাতে আমার কিছু আসে-যায় না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০