সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে: হাসনাত আবদুল্লাহ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে। ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও এ সময় প্রশ্ন তুলেছেন সমন্বয়করা।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না। নতুন যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি গত ১৫ বছরে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এ সময় বলেন, ‘আমরা এক দফা দাবি আদায়ে বলেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলা চাই। এই বাংলা থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে। সেইসাথে তাদের দোসরদেরও উচ্ছেদ করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত করতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।’

শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বশিরউদ্দীনের অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন—ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এর মধ্যে ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০