সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৮ অক্টোবর ২০২৪, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা

সেন্টমার্টিন নিয়ে আন্দোলনে নামছেন বাস-হোটেল-জাহাজ মালিকরা

সেন্টমার্টিনে পর্যটক যাওয়া ও রাত্রিযাপন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলনে যাচ্ছে বাস-হোটেল-জাহাজ মালিকসহ বেশ কয়েকটি পক্ষ। পর্যটন-নির্ভর দ্বীপটিতে বসবাসরত ১০ হাজার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কায় এবার তারা রাজপথে নামছেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়, নভেম্বর মাসে সেন্টমার্টিনে কোনো পর্যটক রাত্রিযাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দিনে ২০০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন এবং রাত্রিযাপন করতে পারবেন। আর ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে সরকার পর্যটক যাতায়াত বন্ধ রাখবে।
সরকারের এসব সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটি। তারা বলছে, এমন সিদ্ধান্তে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ উদ্যোক্তারা সর্বস্বান্ত হয়ে যাবেন। একাধিকবার সংবাদ সম্মেলন করার পর এবার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটির চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি জানান, সেন্টমার্টিন দ্বীপকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের পর্যটন খাতকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণির মানুষ। সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ঘিরে সরকার অনেক বিধিনিষেধ দিয়েছে। এতে দেশের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেন্টমার্টিন বিষয়ে সরকার ঘোষিত সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সম্মুখে ‘সেন্টমার্টিন’স দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট’ এর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত থাকবে টোয়াব, সেন্টমার্টিন’স দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ট্যাব), ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা, সেন্টমার্টিন হোটেল মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সেন্টমার্টিন, সেন্টমার্টিন দোকান মালিক সমিতি, বোট মালিক সমবায় সমিতি, মৎস্যজীবী মালিক সমিতি, বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি, জাহাজ মালিকদের সংগঠন সি-ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) নেতারাসহ পর্যটন সংশ্লিষ্ট সব সংগঠনের নেতারা।
সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটি আরও জানায়, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশসহ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটনের বিরূপ প্রভাব মোকাবিলা করে পর্যটন উন্নয়ন নিশ্চিত করতে হবে। দ্বীপে লোনা পানি মিঠা পানিতে পরিণত করার নিমিত্তে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে হবে। পচনশীল বর্জ্য ট্রিটমেন্টের মাধ্যমে বায়োগ্যাসে পরিণত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বীপে জেনারেটর ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সোলার প্লান্ট স্থাপন করতে হবে এবং ইট, বালু, সিমেন্ট, রড ব্যবহার করে স্থায়ী স্থাপনা তৈরি নিয়ন্ত্রণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০