ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

স্ত্রীর জন্য লড়তে গিয়ে ‘ভিলেন’ হয়ে গেলেন নায়ক ওমর সানী!

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / 111
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৯৪তম অস্কারের জমজমাট অনুষ্ঠান চলছে। সঞ্চালক ক্রিস রক রসিকতা করলেন অভিনেতা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে। এক মুহূর্ত দেরি না করে স্মিথ উঠে যান মঞ্চে; সজোরে চড় মারেন ক্রিস রকের গালে। সেই চড়কাণ্ড নিয়ে বহু মাতামাতি হয়েছে।

সম্প্রতি ঢাকাই সিনেমার জগতেও প্রায় একই ঘটনা ঘটেছে। চিত্রনায়ক জায়েদ খানকে চড় মেরেছেন চিত্রনায়ক ওমর সানী। কারণ, সানীর স্ত্রী অর্থাৎ জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছেন জায়েদ। চড়ের পর জায়েদ পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিয়েছেন। এটা অবশ্য ওমর সানীর দাবি। তিনি বিষয়টি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও করেছেন।

কিন্তু জায়েদ খান শুরু থেকে ঘটনাটি অস্বীকার করে আসছেন। তার স্পষ্ট দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি চড় খাননি, কিংবা পিস্তল বের করে হুমকিও দেননি। ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন তারকাও চড়-পিস্তল কাণ্ডের কথা জানেন না বলে মন্তব্য করেছেন।

এসব নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া চলছে সিনে পাড়ায়। তখন সবচেয়ে বড় বোমা ফাটালেন ঘটনার কেন্দ্রবিন্দু মৌসুমী। স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানেরই পক্ষ নিয়েছেন তিনি। এমনকি জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যাও দিয়েছেন নায়িকা।

সোমবার (১৩ জুন) এক অডিও বিবৃতি দিয়েছেন মৌসুমী। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, জায়েদ খানের সঙ্গে তার পেশাগত সম্পর্ক। তিনি জায়েদকে স্নেহ করেন। জায়েদ তাকে সবসময় সম্মান দেন; অসম্মান কিংবা বিরক্ত করার ঘটনা কখনো ঘটেনি। সুতরাং সানী কেন এমন অভিযোগ তুলেছেন, সেটা বোধগম্য হচ্ছে না বলেও জানালেন মৌসুমী।

omar sani-mousumi
জায়েদ খান, মৌসুমী ও ওমর সানী

মৌসুমীর বিপরীতমুখী বক্তব্য শুনে ওমর সানীও অবাক হয়েছেন। নরম সুরে বলেছেন, মৌসুমী তার স্ত্রী। সুতরাং তাকে দোষারোপ করতে চান না। তবে জায়েদের বিষয়ে অভিযোগের জায়গায় অটল আছেন তিনি।

সানী-মৌসুমী-জায়েদ ইস্যুতে সোশ্যাল মিডিয়াও সরগরম। নানারকম আলোচনা-সমালোচনা চলছে অন্তর্জাল দুনিয়ায়। প্রথম দিকে ওমর সানীর পক্ষে অধিকাংশের মতামত দেখা গিয়েছিল। কিন্তু মৌসুমীর বক্তব্যের পর উল্টো দিকে হাওয়া বইছে। যাকে ঘিরে ঘটনার সূত্রপাত, সেই তিনিই জায়েদকে নির্দোষ দাবি করলেন। বিপরীতে নিজের স্বামীকেই দাঁড় করালেন প্রশ্নের কাঠগড়ায়। ফলে স্ত্রীর জন্য লড়তে গিয়ে দিনশেষে যেন ভিলেনই হয়ে গেলেন নায়ক ওমর সানী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্ত্রীর জন্য লড়তে গিয়ে ‘ভিলেন’ হয়ে গেলেন নায়ক ওমর সানী!

আপডেট সময় : ১২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২