অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায় নামলেন সামিরা খান মাহি

প্রিন্ট
অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায় নামলেন সামিরা খান মাহি
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। অভিনয়ের পাশাপাশি এবার তিনি ব্যবসায়িক জগতে পা রাখলেন। তার প্রথম ব্যবসায়িক উদ্যোগ হিসেবে তিনি যুক্ত হয়েছেন গাড়ি ব্যবসার সঙ্গে। ‘স্পিডটাচ অটোস’ নামের এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওউনড গাড়ি ব্যবসার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।

নতুন এই উদ্যোগ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মাহি বলেন, ‘আমার ভিশন, এনার্জি ও আইডিয়া দিয়ে এই কোম্পানির যাত্রায় অবদান রাখতে চাই। গ্রাহকদের জন্য গাড়ির ক্ষেত্রে সঠিক মান, প্রতিযোগিতামূলক সুযোগ এবং সঠিক মূল্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেত্রী জানান, গত দুই বছর ধরেই তিনি অভিনয়ে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘অভিনয় আমার আয়ের প্রধান উৎস, তবে আমি সব ধরনের কাজ করতে চাই না। গল্প ভালো লাগলে তবেই কাজ করি। তাই অভিনয়ের পাশাপাশি আয়ের বিকল্প পথ থাকা জরুরি বলে মনে হয়েছে। সেই চিন্তা থেকেই ব্যবসার দিকে ঝুঁকেছি।’

সামিরা খান মাহি আরও জানান, অভিনয়ের পাশাপাশি আরও দুটি ব্যবসা নিয়ে তার পরিকল্পনা রয়েছে। গাড়ি ব্যবসার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তিনি তার প্রথম উদ্যোগটি সামনে আনলেন। খুব দ্রুতই তিনি তার দ্বিতীয় ব্যবসায়িক পরিকল্পনার বিষয়ে সবাইকে বিস্তারিত জানাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট