অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফের সমঝোতা

প্রিন্ট
অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফের সমঝোতা
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

বাণিজ্য ও অর্থনৈতিক খাতের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং গবেষণাধর্মী কাজের পরিধি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিএফটিআইয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে জ্ঞান আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, অর্থনৈতিক সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফ যৌথভাবে দীর্ঘমেয়াদী কাজ করে যাবে। এছাড়া নীতিনির্ধারক, বাণিজ্য বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং গবেষকদের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়মিত সংলাপ ও মতবিনিময় আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

বিএফটিআইয়ের সিইও মোস্তফা আবিদ খান বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী যৌথ গবেষণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হবে। এর মাধ্যমে উভয় সংস্থা নিজেদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক শক্তিকে কাজে লাগিয়ে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে তথ্যভিত্তিক এবং গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করবে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে গোলটেবিল বৈঠক ও বিভিন্ন সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমও পরিচালিত হবে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট