অশান্তির জন্য মহম্মদ ইউনূসকেই দায়ী করলেন শেখ হাসিনা৷ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৪, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অশান্তির জন্য মহম্মদ ইউনূসকেই দায়ী করলেন শেখ হাসিনা৷

গণহত্যার মাস্টারমাইন্ড ইউনূস’, বাংলাদেশে অশান্তির মধ্যেই বিস্ফোরক হাসিনা! হামলার নিন্দা

চট্টগ্রামের আদালতে আজই একমাস পিছিয়ে গিয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি৷
অশান্তির জন্য মহম্মদ ইউনূসকেই দায়ী করলেন শেখ হাসিনা৷
অশান্তির জন্য মহম্মদ ইউনূসকেই দায়ী করলেন শেখ হাসিনা৷
নিউ ইয়র্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার এবং গণহত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেই মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত করলেন শেখ হাসিনা৷ এ দিন নিউ ইয়র্কে আওয়ামি লিগের কর্মীদের নিয়ে আয়োজিত একটি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়েই ইউনূসকে নিশানা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী৷

বক্তব্য রাখতে গিয়ে হাসিনা বলেন, ‘আজকে আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হচ্ছে৷ আসলে গণহত্যার মাস্টারমাইন্ড হলেন মহম্মদ ইউনূস৷ ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মিলে তিনি গণহত্যার নিখুঁত ষড়যন্ত্র তৈরি করেছেন৷ এমন কি তারিক রহমানও (বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে) লন্ডন থেকে দাবি করেছেন, এই ভাবে গণহত্যা চলতে থাকলে সরকার টিকবে না৷’

দেশজুড়ে অরাজক পরিস্থিতি এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর গত অগাস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা৷ তার পর থেকে অন্তরালেই রয়েছেন তিনি৷

সংখ্যালঘুদের উপরে আক্রমণ ঘটনার নিন্দা করে হাসিনা বলেন, ‘আজকে বাংলাদেশে শিক্ষক থেকে পুলিশ, সবাইকে খুন করা হচ্ছে৷ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে হামলা চলছে৷ মন্দির, গির্জায় হামলা চলছে৷ বাংলাদেশে কেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হবে?’

চিন্ময়কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে গ্রেফতারের পর থেকেই বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়েছে৷ সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার অভিযোগ উঠছে৷ চিন্ময়কৃষ্ণের পরে আরও দুই হিন্দু সাধুকে গ্রেফতার করা হয়েছে৷ অশান্তিতে মৃত্যু হয়েছে এক তরুণ আইনজীবীর, চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করা আরও এক আইনজীবী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

চট্টগ্রামের আদালতে আজই একমাস পিছিয়ে গিয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি৷ কারণ কোনও আইনজীবীই ধৃত সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করতে রাজি হননি৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০