আইসিসি চ্যাম্পিয়নশিপ নিয়ে বিসিবির দিবাস্বপ্ন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসি চ্যাম্পিয়নশিপ নিয়ে বিসিবির দিবাস্বপ্ন

আইসিসি ট্রফিতে চমকপ্রদ মোড়। ভারত- পাক জল ঘোলা হতেই মাছ ধরতে আসরে নেমে পড়লো বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়নশিপ এবার হাইব্রিড মডেলেই হচ্ছে, এটা একপ্রকার চূড়ান্ত। সম্ভবত আগামী বৃহস্পতিবার আইসিসি বৈঠকের পর ঘোষণাও করে দেওয়া হবে।
আজ বাংলাদেশের দৈনিক, “কালের কণ্ঠ” পত্রিকার অনলাইন এডিশনে লেখা হয়েছে, হাইব্রিড মডেলে খেলা হবে এটা নিশ্চিত হবার পর, বাংলাদেশের ক্রিকেট বোর্ড ভারতের খেলাগুলো বাংলাদেশের মাটিতে আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। বোর্ড চায়, হাইব্রিড মডেলে যে ম্যাচগুলি পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হবে, সেগুলো ঢাকায় আয়োজন করা হোক। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, সব ম্যাচ না পেলেও অন্তত কয়েকটা ম্যাচ তারা ঢাকায় আয়োজন করতে চান। এনিয়ে পাক ক্রিকেট বোর্ড কর্তা মহসিন নাকভির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ।
পত্রিকাটিতে আরও লেখা হয়েছে, বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেছেন,” এখনই কিছু বলার মতো জায়গায় আমরা আসিনি, তবে চেষ্টা একটা চলছে।” বোর্ডের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, পাকিস্তান যেহেতু এই ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে সুতরাং মাঠ নির্বাচনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা অবশ্যই থাকবে। এই কারণেই বিসিবি এখন পাক বোর্ডের দ্বারস্থ হয়েছে।
কিন্তু গুরুত্বপুর্ন বিষয় হলো ভারত প্রথম থেকেই তাদের ম্যাচগুলি দুবাইতে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছে। এখন বিসিসিআই আচমকা কেন সিদ্ধান্ত বদলাবে তার কোনও গ্রহনযোগ্য যুক্তি পাওয়া যাচ্ছে না। এছাড়া বাংলাদেশে রাষ্ট্রীয় মদতে যেভাবে ভারত বিদ্বেষের বিষাক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারত সেদেশে গিয়ে খেলতে রাজি হবে, বিসিবি’র এমন ভাবনা কার্যত দিবাস্বপ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০