আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয় | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ অগাস্ট ২০২৪, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন জয়

 

সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধের এ তথ্য জানানো হয়।

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধসচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
সোমববার (২৬ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় আনসারকাণ্ডের বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।

এসময় জয় তার পোস্টে লেখেন, ‘সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন।

তারপরও দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ। ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০