আন্দোলনের আপডেট পেতে ‘অ্যাপ’-এর দাবি জানালেন শাওন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলনের আপডেট পেতে ‘অ্যাপ’-এর দাবি জানালেন শাওন

দেশের পরিস্থিতি এখনও অস্থির। প্রতিদিন কিছু না কিছুর দাবিকে কেন্দ্র করে চলছে আন্দোলন। আবার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুকে দেখা গেল একটি স্ট্যাটাস। তিনি দাবি জানিয়েছেন আন্দোলনের আপডেট পাওয়ার একটি ‘অ্যাপস’-এর।
আন্দোলন নিয়ে শাওনের নতুন ফেসবুক পোস্ট।

একদিকে চলছে ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন। অন্যদিকে শুরু হয়েছে কলেজ শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষ। এতে রণক্ষেত্র রাজধানী। প্রতিদিনই হাজির হচ্ছে একের পর এক ইস্যু।

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

এসময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন তারা। পরে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ায় রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। আহত হন বেশ কয়েকজন। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সদস্যরা।

একের পর এক আন্দোলন দেখে অ্যাপস নির্মাণের দাবি জানালেন হুমায়ূন পত্নী।

সোমবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে শাওন লিখেছেন, ‘‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’

শাওনের এই দাবির সঙ্গে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন।

একজন লিখেছেন, ‘মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ তান্ডব চালিয়ে যাচ্ছেই।’

অন্য একজন লিখেছেন, ‘ঠিক বুদ্ধি, দিদিভাই। রাস্তায় প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে কর্মজীবীরা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০