আপনার প্রেমিক আসলে কেমন? মিলিয়ে নিন চার লক্ষণ

প্রিন্ট
আপনার প্রেমিক আসলে কেমন? মিলিয়ে নিন চার লক্ষণ
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

দেখতে সুদর্শন, ভালো চাকরি করে, এমন ছেলে প্রেমের প্রস্তাব দিলে মেয়েরা সাধারণত রাজি হয়ে যায়। কিন্তু প্রেমিক হিসেবে সে আসলে কেমন, এটা প্রেম করার পরই বোঝা যায়। তখনই শুরু হয় সমস্যা। কোনো কোনো সম্পর্ক তো এ কারণে বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। আপনার প্রেমিক আসলে কেমন, এটা জানতে হলে কিছু লক্ষণ ভালো করে খেয়াল করুন। যে ছেলের মধ্যে এই বিষয়গুলো খুঁজে পাবেন, সেই সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে। এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের এই তালিকা আপনাকে সাহায্য করবে।

১. আপনি ভালো না মন্দ, সেই বিচার করার কোনো ইচ্ছাই তার নেই। আপনাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। এমন প্রেমিক সেরা না হয়ে পারে, বলুন?

২. তার কোনো বিষয়ে আপনি বিরক্ত হলে সে দ্রুত সেটা বদলে ফেলার চেষ্টা করে, যাতে আপনি মনে কষ্ট না পান। আপনাকে হারানোর ভয়ে সে সবকিছু করতেই রাজি। এমন মানুষকে ভুলেও হাতছাড়া করবেন না।

৩. ঝগড়ার সময় সে কখনোই জিততে চায় না। আপনার সব রাগ সে নীরবে সহ্য করে। এর মানে এই নয় যে সে আপনাকে ভয় পায়। আপনার প্রতি তার ভালোবাসা সবকিছু মেনে নিতে বাধ্য করে।

৪. কোনো ভুল করলে দুঃখিত বলতে সে একটুও দেরি করে না। কারণ, আপনি মন খারাপ করে থাকলে তার ভালো লাগে না। যেভাবেই হোক সে আপনাকে খুশি দেখতে চায়। আর এ জন্য সে তার নিজের অহমকে গুরুত্ব কম দেয়।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট