ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন নারী সেনা সদস্যরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন নারী সেনা সদস্যরা

 

 

সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালা করার কথাও বলা হয়েছে।

কর্মকর্তা ও নার্সিং সেবায় (আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস-এএফএনএস) কর্মরতরাসহ অন্যান্য পদবির নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে।

অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রঙ ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।

একই সঙ্গে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০