ওমর সানীর বিচার আগে হওয়া উচিত? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৫ জুন ২০২২, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমর সানীর বিচার আগে হওয়া উচিত?

জায়েদ খান-মৌসুমী-ওমর সানীর ত্রিমুখী দ্বন্দ্বে মুখ খুললেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেছেন, ‘মৌসুমীকে নিয়ে কি বলব, নিজেই আসলে বুঝে উঠতে পারছি না। জায়েদ খানের মতো ছেলের সাথে ওর কিসের বন্ধুত্ব? দেশে বন্ধুত্ব করার মতো নায়কের অভাব পড়েছে? সারাদেশের মানুষ মৌসুমীকে এক নামে চেনে, জানে ও সম্মান করে। তার তো সেদিকে ভাবা উচিত। আমি আসলে হতাশ। ’ দেলোয়ার জাহান ঝন্টু আরও বলেছেন, ‘ওমর সানীর বিচার আগে হওয়া উচিত। কারণ সে স্বামী। তাদের (সানী-মৌসুমী) ছেলে বিয়ে করেছে, নাতি আসবে। এখন এসব কি! কেন স্ত্রীকে শাসনে রাখতে পারবে না? কেন ওমর সানীর অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলবে? ওর মতো নায়ক এদেশে কয়টা আছে? হিট সুপারহিট সব সিনেমা দিয়েছে ওমর সানী। প্রেম করে মৌসুমীকে বিয়ে করেছে।’ উল্লেখ্য, ওমর সানী অভিযোগ করেছেন, জায়েদ তার ২৭ বছরের সংসার ভাঙার চেষ্টা করেছেন। তার স্ত্রী মৌসুমীকে ‘বিরক্ত ও হয়রানি’ করেছেন। এ জন্য বিয়ের অনুষ্ঠানে জায়েদকে চড় মেরেছেন তিনি। তার জবাবে জায়েদ তাকে অস্ত্র বের করে গুলি করার হুমকি দিয়েছেন। এদিকে, জায়েদ বলছেন, ওমর সানী তাকে চড় মারেননি। শুধু তাই নয়, জায়েদের কাছে পিস্তল ছিল না। এদিকে, ওমর সানী জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে মৌসুমী বলেছেন, ‘জায়েদ ভালো ছেলে। জায়েদ তাকে কখনই বিরক্ত বা হয়রানি করেনি। বরাবরই সম্মান করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০