কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ৪২ জন নিহত, ২৫ জনকে জীবিত উদ্ধার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ৪২ জন নিহত, ২৫ জনকে জীবিত উদ্ধার

 

কাজাখস্তানের আকতাউ শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হয়েছেন। ২৫ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন, যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত এমব্রায়ার ১৯০ মডেলের বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউ শহরের দিকে রুট পরিবর্তন করতে হয়। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কোনো এক অজানা প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। তবে বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর আগেই তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কিছু সময় আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে ভয়ংকর অবস্থায় আকাশে উড়তে দেখা যায়। কখনও এটি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও, শেষমেশ ভয়াবহভাবে মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এটি আগুনের গোলায় পরিণত হয়।

বিধ্বস্ত স্থানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা কয়েকজন রক্তাক্ত অবস্থায় হেঁটে আসছেন। এক বৃদ্ধ মাথায় আঘাত নিয়ে খুঁড়িয়ে বের হচ্ছেন, আরেক তরুণী ধ্বংসস্তূপের কাছে হতবিহ্বলভাবে দাঁড়িয়ে আছেন। জরুরি সংস্থার কর্মীদের একটি শিশুকে সাহায্য করতে দেখা যায়। তার গায়ের পোশাকে রক্ত ও ধুলা ছিল।
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, বিমানটির ভাঙা ফিউজলাজ এবং লেজ বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে আছে।

ধূলিময় মাঠের মাঝে দুর্ঘটনার চিহ্ন স্পষ্ট। ঘটনাস্থলে উপস্থিত কাজাখ জরুরি সেবাদানকারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০