কাজীপাড়া মেট্রো স্টেশন: ১০০ কোটির স্থলে খরচ হবে ১ কোটিরও কম! | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজীপাড়া মেট্রো স্টেশন: ১০০ কোটির স্থলে খরচ হবে ১ কোটিরও কম!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও ১০ নম্বর স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেসময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছিল, কেবল কাজীপাড়া স্টেশন মেরামতেই ১০০ কোটি টাকারও বেশি খরচ হবে।

কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেই ডিএমটিসিএলই এখন বলছে ভিন্ন কথা! তাদের দাবি, এক কোটি টাকারও কম খরচে স্টেশনটি সংস্কার করা সম্ভব হবে।

ডিএমটিসিএল’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “কাজীপাড়া স্টেশন মেরামতে আপাতত খুবই সামান্য অর্থ ব্যয় হচ্ছে। তবে সেটা কোনোভাবেই কোটি টাকা অতিক্রম করবে না।”

তবে মিরপুর ১০ নম্বর স্টেশনের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হওয়ায় সেগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে। ফলে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “১০ নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণের জন্য একটি টিম কাজ করছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, দুটি স্টেশন মেরামতে ১৩৮ কোটি টাকার বেশি লাগার কথা নয়।”

উল্লেখ্য, গত জুলাই মাসে ডিএমটিসিএল দুটি স্টেশন মেরামতে প্রায় ৩৫০ কোটি টাকা খরচের কথা জানিয়েছিল। এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি মোহাম্মদ আবদুর রউফ।

২০১৭ সালে ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম এ এন ছিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তার স্থানে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আবদুর রউফকে। নতুন দায়িত্ব পেয়েই তিনি মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সংস্কার করে দ্রুত চালু করার প্রতি মনোযোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০