কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসীকর্মীসহ নিহত ৬

প্রিন্ট
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসীকর্মীসহ নিহত ৬
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

কাতারের আল শাহানিয়া এলাকায় শনিবার (২০ জুন) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। স্থানীয় প্রবাসী নাহিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তাদের নাম জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। একই দুর্ঘটনায় অপর একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব নিহত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট