কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: প্রশিক্ষকসহ নিহত দুই পাইলট

প্রিন্ট
কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: প্রশিক্ষকসহ নিহত দুই পাইলট
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কানপুরের গঙ্গা ব্যারাজের কাছে নাথুপুরওয়া গ্রামের কাটরি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রশিক্ষক পাইলট শচীন ভাটিয়া গুজরাটের বাসিন্দা এবং শিক্ষানবিশ পাইলট অভিষেক পূজারি কর্ণাটকের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিমানটি উড্ডয়ন করে। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শেষে প্রায় ২০ মিনিট পর সেটি ফিরে আসার কথা ছিল। কিন্তু ফেরার পথেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। বিকট শব্দে বিধ্বস্ত হওয়ার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তদন্ত শুরু করে।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট টেকনাম মডেলের উড়োজাহাজ। ২০২৩ সালে একটি ফ্লাইট ট্রেনিং স্কুল তাদের বহরে বিমানটি যুক্ত করেছিল। নিহত শচীন ভাটিয়া একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, যার প্রায় তিন হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। এত অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কেন বিমানটি বিধ্বস্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পর বিমানটির কারিগরি অবস্থা, রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং উড্ডয়নের আগের পরীক্ষা-নিরীক্ষাগুলো তদন্তের আওতায় আনা হয়েছে।

ঘটনাটি ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিসিএ) জানানো হয়েছে। সংস্থাটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কারিগরি তদন্ত শুরু করবে, যেখানে বিমানের ইঞ্জিন, নিয়ন্ত্রণব্যবস্থা, আবহাওয়া এবং পাইলটদের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, উত্তর প্রদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুনে কাসগঞ্জ জেলায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে ধাক্কা খেয়েছিল, তবে মহারাষ্ট্রের শিক্ষানবিশ পাইলট কাইনাত খান সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান। এছাড়া গত মে মাসে মহারাষ্ট্রের বারামতিতে রেডবার্ড ফ্লাইট ট্রেনিং একাডেমির একটি বিমান অবতরণের সময় খুঁটিতে ধাক্কা খেলে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। কানপুরের এই সর্বশেষ দুর্ঘটনাটি প্রশিক্ষণ বিমান পরিচালনার নিরাপত্তা ও কারিগরি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানোর উপায় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট