গণহত্যাকারীর শাস্তির রায়ে উদযাপন হবে আগামী বিজয় দিবস: আসিফ নজরুল | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণহত্যাকারীর শাস্তির রায়ে উদযাপন হবে আগামী বিজয় দিবস: আসিফ নজরুল

 

ঢাকা: আগামী বিজয় দিবসের আগে জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ে সেলিব্রেশন (উদযাপন) করব, আশা করছি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রথম অধিবেশনে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দুই দিনব্যাপী এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকার আমলে কমপক্ষে চারটি বড় ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। সেগুলো হলো জুলাই–আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

এই চার হত্যাকাণ্ডের বিচারকাজ গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে।
কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল।

এর একটি ‘ইনফরমেশন গ্যাপ’ (তথ্যের ফারাক) বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রণালয়ের ৩০ শতাংশ সময় ব্যক্তিগত এসব বিষয়ে ব্যয় হয় বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, কত রকম যে বঞ্চিত। যাকে আমি সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয়—আমিও বঞ্চিত।

সংস্কার আগে নাকি নির্বাচন আগে—এ নিয়েও বোঝাপড়ার ঘাটতি রয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ছোটখাটো মতভেদ থাকবে, কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবসিত না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০