গুলি করে জেলে হত্যা: মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১১ অক্টোবর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুলি করে জেলে হত্যা: মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারে মাছ ধরার সময় শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ওসমান (৬০) নামে এক জেলে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নেপিদো সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এতে জানানো হয়, বাংলাদেশের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে ওসমানসহ অন্যান্য জেলেরা মাছ ধরছিলেন, তখন প্রায় ৫৮ জন বাংলাদেশি জেলেকে ছয়টি মাছ ধরার নৌকাসহ অপহরণ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর অবশেষে গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তিরোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয় কূটনৈতিক নোটে।

জানা যায়, গত ৯ অক্টোবর দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামে বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ জেলেরা মিয়ানমার নৌবাহিনীর হাতে অপহরণের শিকার হন।

কোস্ট গার্ড যোগাযোগ করলে প্রথমে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. ওসমান গনিসহ ১১ জনকে বহনকারী একটি ট্রলার ছেড়ে দেওয়া হয়। পরে বাকি জেলে ও তাদের ট্রলারগুলোকে ছেড়ে দেয় মিয়ানমারের নৌবাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০