চার উপদেষ্টার দায়িত্ব বাড়ল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ অগাস্ট ২০২৪, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার উপদেষ্টার দায়িত্ব বাড়ল

অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টাকে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব।

আজ মঙ্গলবার উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছিল ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে অন্য উপদেষ্টাদের কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব কমানো হয়েছিল। পরে তা আরও কমানো হয়। সর্বশেষ তাঁর হাতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে এখন ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের হাতে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদকে আগের মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা প্রথমে ছিল ১৭। পরে আরও ৪ জন উপদেষ্টা যুক্ত হন। এখন উপদেষ্টার সংখ্যা ২১। এ ছাড়া প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০