জনগণই ঠিক করবে কে রাজনীতি করবে, কে নির্বাচনে যাবে | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণই ঠিক করবে কে রাজনীতি করবে, কে নির্বাচনে যাবে

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণই ঠিক করবে কে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কে রাজনীতি করবে। একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এটা নির্ধারণ করতে পারি না। এ বিষয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। একজন উপদেষ্টা বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি।

বুধবার ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে বন্যার্তদের মাঝে শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, কোন দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সে ব্যাপারে বিএনপি কখনো বাধা দেয়নি। এ ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তবে শেখ হাসিনাসহ যারা মানুষ হত্যা করেছে, বিদেশে অর্থ পাচার করেছে এবং দেশের সম্পদ ধ্বংস করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সবকিছু হয়ে যাবে না। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করবে। তারা ইতোমধ্যে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনেছে। এখন কি আর আওয়ামী লীগের লোকেরা নির্যাতন চালাতে পারে? উনাদের কিছুটা সময় দিতে হবে।

তিনি বলেন, যখন তারা (অন্তর্বর্তী সরকার) কাজ শেষ করবে, তখন নিশ্চিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি জনগণের সরকার আসবে। আমরা বলেছি, এটা একটু তাড়াতাড়ি করাই ভালো।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগের ‘ডাকাতেরা’ দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগের আমলে সৃষ্ট সব আবর্জনা দেশ থেকে অপসারণ করতে সময় লাগবে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক আইনজীবী রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০