ট্রেনে হামলা ও বিবস্ত্র হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বলিউড অভিনেত্রী অন্তরা ব্যানার্জি গ্রেপ্তার

প্রিন্ট
ট্রেনে হামলা ও বিবস্ত্র হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বলিউড অভিনেত্রী অন্তরা ব্যানার্জি গ্রেপ্তার
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ঢাকা রোববার ১৬ আগস্ট ২০২৬ || ভাদ্র ১ ১৪৩৩ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যদের ওপর রেজর ব্লেড দিয়ে হামলা এবং বিবস্ত্র হওয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী অন্তরা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ আগস্ট ভারতের বান্দ্রা-গঙ্গানগর আরাবলি এক্সপ্রেসে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে। শুটিংয়ের কাজে সুরাট যাওয়ার পথে অন্তরা ব্যানার্জি ট্রেনের সংরক্ষিত এসি কামরায় ওঠেন, যদিও তার কাছে ছিল কেবল স্লিপার শ্রেণির টিকিট। এই আসন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ঘটনাটি রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিভালি ও দাহানুর মধ্যবর্তী এলাকায় ঘটে।

মামলার নথি অনুযায়ী, একজন যাত্রী তার সংরক্ষিত আসন অন্তরাকে ছেড়ে দিতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর ওই যাত্রী টিকিট পরীক্ষক হরিকেশ ত্রিপাঠি ও আরপিএফ সদস্যদের বিষয়টি জানান। আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর যামিনিকান্ত মিশ্রা ও কনস্টেবল রাজেশ কুমার বিষয়টিতে হস্তক্ষেপ করতে গেলে অন্তরা ব্যানার্জি তাদের গালিগালাজ করেন এবং সহিংস হয়ে ওঠেন। একপর্যায়ে অন্তরা বিবস্ত্র হন এবং ধারালো রেজর ব্লেড বের করে সবাইকে ভয় দেখান। এই উত্তপ্ত পরিস্থিতিতে অন্তরা ব্যানার্জির সহিংস কর্মকাণ্ডে ট্রেনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির সময় তিনি মিশ্রা ও নিজেকে আহত করেন এবং মিশ্রার ইউনিফর্ম ও মোবাইল ফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ সদস্যরা এসি কামরার দরজা বন্ধ করে দেন। অন্তরা ট্রেনের জানালার কাচ ভাঙার চেষ্টা করে পালানোর চেষ্টা করেন। দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিশৃঙ্খলার পর তাকে দাহানু স্টেশনে নামিয়ে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর কাছে হস্তান্তর করা হয়। পরের দিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ অন্তরাকে হেফাজতে নেয়। বোরিভালি জিআরপি-এর পরিদর্শক কুন্ডা গাভাডে জানান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এসি কামরার টিকিট না পাওয়ায় অন্তরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পুলিশ তাকে আত্মীয়-স্বজন বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তাকে গ্রেপ্তার করার দাবি জানান।

যামিনিকান্ত গাভাডে বলেন, “এফআইআর নথিভুক্ত হওয়ার পর শান্ত হন অন্তরা।” গত ১৩ আগস্ট দায়েরকৃত মামলায় অন্তরা ব্যানার্জিকে অভিযুক্ত করা হয়। জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মচারীদের গুরুতরভাবে আহত করা, হামলা এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়েছে। আইনি প্রক্রিয়ার পর এই অভিনেত্রী বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট