টয়োটার ট্রেডমার্ক ও লোগো ব্যবহারে পূর্বানুমোদন বাধ্যতামূলক করল প্রতিষ্ঠানটি

প্রিন্ট
টয়োটার ট্রেডমার্ক ও লোগো ব্যবহারে পূর্বানুমোদন বাধ্যতামূলক করল প্রতিষ্ঠানটি
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

টয়োটা ব্র্যান্ডের স্বকীয়তা, সুনাম এবং সামগ্রিক সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে এর ট্রেডমার্ক, লোগো ও অন্যান্য ব্র্যান্ড উপকরণ ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশনা দিয়েছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো ধরনের বিজ্ঞাপন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, প্রিন্টেড সামগ্রী, সাইনেজ কিংবা মার্চেন্ডাইজ তৈরিতে টয়োটার ব্র্যান্ড উপকরণ ব্যবহারের আগে অবশ্যই তাদের কাছ থেকে যথাযথ পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টয়োটার ট্রেডমার্ক বা ব্র্যান্ড সম্পদ ব্যবহার করা হলে তা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব ও পরিচিতি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ব্র্যান্ডের যথাযথ উপস্থাপন নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

টয়োটা ব্র্যান্ডের ভাবমূর্তি রক্ষায় গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা প্রত্যাশা করেছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ড ব্যবহারের অনুমতি গ্রহণ বা এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি টয়োটা বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। ব্র্যান্ডের স্বকীয়তা বজায় রাখতে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।

এ জাতীয় আরও খবর

ভিডিও গ্যালারি প্রিন্ট