কোমর ব্যথা বা মেরুদণ্ডের একটি পরিচিত সমস্যা হলো ডিস্ক প্রলাপ্স বা স্লিপ ডিস্ক। সঠিক চিকিৎসায় জটিল এই সমস্যা থেকে সুস্থ হওয়া সম্ভব। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের বিকল্প হিসেবে ম্যানুয়াল ও ম্যানিপুলেশন থেরাপির মাধ্যমে রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
স্লিপ ডিস্ক হলে প্রাথমিক করণীয়
-
পূর্ণ বিশ্রাম: ব্যথা অসহ্য ও তীব্র হলে অবিলম্বে পুরোপুরি বিশ্রামে যেতে হবে।
-
সঠিক বিছানা ব্যবহার: ব্যথার তীব্রতা খেয়াল রেখে পরিমিত ফোমের বিছানা ব্যবহার করতে হবে।
-
কোমর বেল্ট: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্ষেত্রবিশেষে বেল্ট ব্যবহার করা যেতে পারে।
-
ঝুঁকে কাজ না করা: সামনে ঝুঁকে কাজ করা কঠোরভাবে বন্ধ রাখতে হবে।
-
বসার সঠিক নিয়ম: শুরুতে মাটিতে নিচু হয়ে বসা থেকে বিরত থাকা ভালো।
-
ভারী জিনিস না তোলা: কোনো প্রকার ভারী ওজন তোলা নিষেধ।
-
নরম খাবার গ্রহণ: কোষ্ঠকাঠিন্য এড়াতে নরম ও সহজপাচ্য খাবার খেতে হবে (কোষ্ঠকাঠিন্যে চাপ পড়লে ব্যথা বাড়তে পারে)।
-
অন্যান্য ব্যায়াম বন্ধ রাখা: চিকিৎসকের পরামর্শ ছাড়া সাধারণ ব্যায়াম বা কসরত বন্ধ রাখতে হবে।
-
বিশেষজ্ঞের পরামর্শ: দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।
স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রলাপ্সের ফিজিওথেরাপি চিকিৎসা
সাধারণত অনেকের ধারণা মেশিনপত্র (যেমন: আল্ট্রাসাউন্ড, সর্টওয়েভ ডায়াথার্মি, টেনস, ট্রাকশন ইত্যাদি) ব্যবহার করলেই ফিজিওথেরাপি হয়। তবে ডিস্ক প্রলাপসের মূল ও কার্যকর চিকিৎসা হলো ম্যানুয়াল ও ম্যানিপুলেশন থেরাপি।
১. ব্যায়াম থেরাপি (Exercise Therapy)
-
স্ট্রেচিং ব্যায়াম: পেলভিক টিল্টস বা ক্যাট-কাউ স্ট্রেচের মতো হালকা ব্যায়াম মেরুদণ্ডের চাপ কমিয়ে ব্যথা উপশম করে।
-
শক্তিবর্ধক ব্যায়াম: ব্রিজিং বা কোর স্ট্রেন্থ ব্যায়াম পিঠ ও পেটের পেশী শক্তিশালী করে মেরুদণ্ডকে সহায়তা দেয়।
-
ব্যালান্স ও কো-অর্ডিনেশন: পেশীর দুর্বলতা বা ভারসাম্যহীনতা দূর করতে সাহায্য করে।
২. ম্যানুয়াল ও ম্যানিপুলেশন থেরাপি (Manual & Manipulation Therapy)
-
মাসাজ থেরাপি: পেশীর টান ও সংকোচন কমিয়ে রক্ত সঞ্চালন বাড়ায়।
-
মোবিলাইজেশন: হাতে স্পর্শ ও নাড়াচাড়ার বিশেষ কৌশলে মেরুদণ্ডের গতিশীলতা বাড়ানো হয়।
-
ম্যাকেঞ্জি পদ্ধতি (McKenzie Method): অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্দিষ্ট ব্যায়াম নির্ধারণ করা হয়, যা ব্যালান্স ও ডিস্কের অবস্থান ঠিক করে ব্যথা কোমরে গুটিয়ে আনে (সেন্ট্রালাইজেশন)। এটি দিনে ৪-৫ বার করলে ১০-১৫ দিনেই দ্রুত উন্নতি দেখা যায়।
-
থ্রাস্ট/ম্যানিপুলেশন: আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রক্রিয়ায় রোগীকে পাশ ফেরাইয়া থ্রাস্ট বা চাপ দিয়ে ডিস্কের অবস্থান সঠিক জায়গায় ফেরানো হয়, যা নার্ভের ওপর চাপ কমায়।
৩. অন্যান্য থেরাপি
-
ইলেক্ট্রিক্যাল ও আল্ট্রাসাউন্ড থেরাপি: গভীর তাপ দিয়ে পেশী শিথিল করে এবং প্রদাহ কমায়।
-
হিট ও কোল্ড থেরাপি: ব্যথা ও ফোলা কমাতে গরম বা বরফের শেক।
-
স্পাইনাল ট্র্যাকশন: মেরুদণ্ডের মধ্যবর্তী চাপ কমায়।
-
পোস্টারাল ও বডি মেকানিকস ট্রেনিং: সঠিক নিয়মে বসা, দাঁড়ানো, শোয়া এবং ভারী জিনিস তোলার পদ্ধতি শেখানো হয়।
