দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা?

দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা?

ছাত্রজনতার প্রবল জনরোষের মুখে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ফেরার সব পথ বন্ধ।

কথিত নিরাপত্তার চাদর ভেদ করে অনুমতি সাপেক্ষে তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব কেউ। দাবি তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ।

গঙ্গার পাড়ে তাঁরা যাঁকে আশ্রয় দিয়েছেন, তাঁরাও সন্দিহান, তিনি অনাহূত। কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তাঁর কথায় ওঠবস করছেন, ফায়দা লুটে গড়েছেন কাড়ি কাড়ি টাকার পাহাড় তাঁরাও মুখ ফিরিয়ে নিয়েছেন।

শেখ হাসিনা বলতে যারা এক সময় জ্ঞান হারাতেন,তাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন।যারা এক সময় শেখ হাসিনার ধারে কাছেও ঘেষতে পারতেন না, পাত্তা পেতেন না দলের অন্দর কিংবা বাহিরে এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে, হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। উল্টো সে সব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস।

শেখ হাসিনা ভারতে কীভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে দিল্লি বরাবরই চুপনীতির অবস্থান নিয়েছে।দিল্লির এই চুপ থাকায় মানুষ প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি দিল্লিতে গৃহবন্দী?

এবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শেখ হাসিনা আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, প্রতিপক্ষকে শূলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রোরেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন।

তবে শেখ হাসিনা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদী, তাঁরা চান হাসিনা আবার ফিরুক। ফিরে এসে মুখোমুখি হোক বিচারের।

প্রায় ২ হাজার হত্যা, শত শত আহত মানুষ। আয়নাঘর কাণ্ডের মতো বহু অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশ সরকারও প্রস্তুত আগেই শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেওয়া হচ্ছে দিল্লিকে। শেখ হাসিানও আসতে চাইছেন। তবে দিল্লি কেন তাঁকে দেশে পাঠাচ্ছে না?জটিলতা কোথায়?

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ।শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে স্পষ্ট, শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ৷

জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর অনেক চাপ তৈরি হচ্ছে। এই চাপে একটা নমুনা হল ইন্ডিয়া টুডের জরিপ। সেখানে দেখা গেছে সেখানকার ৫৫% মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিছু অংশ চাচ্ছেন, তাঁকে অন্য দেশে পাঠিয়ে দিতে। মাত্র ১৬% থেকে ১৭ % শতাংশ মানুষ চান শেখ হাসিনাকে ভারতে রাখতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০