দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের ঐক্য | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৪, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের ঐক্য

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে আলোচিত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব, দেশবিরোধী প্রচারণা এবং ভারতের আচরণের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেছে এবং দেশের সম্মান ও অস্তিত্ব রক্ষার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বৈঠক শেষে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারত থেকে আসা বাংলাদেশবিরোধী প্রচারণা এবং সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। তারা এ বিষয়ে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এছাড়া, প্রবাসী জনগণ, বন্ধু রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মাধ্যমে এসব প্রচারণা মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে ভারতের সঙ্গে পূর্ববর্তী চুক্তিগুলো, যেমন রামপাল বিদ্যুৎ প্রকল্প, বাতিল করার দাবি উঠেছে। ভারতকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানো বন্ধ করে, প্রতিবেশিসুলভ আচরণ করতে আহ্বান জানানো হয়েছে। বৈঠকে অংশ নেওয়া দলগুলো ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং যেকোনো অপপ্রচার বা উসকানির বিরুদ্ধে ঐক্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সমাবেশ বা কাউন্সিল আয়োজনের প্রস্তাবও এসেছে বৈঠকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০