দেশে আ.লীগকে ফেরাতে ভারতের ‘নতুন ছক’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে আ.লীগকে ফেরাতে ভারতের ‘নতুন ছক’

যেকোনো মূল্যে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ মিশনে এবার সরাসরি যুক্ত হয়েছে ভারত।

 

ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে শনিবার দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছে থিংকট্যাংক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে জনমত তৈরি করা।

জানা গেছে, সেমিনারে ভারতের সামরিক কর্মকর্তা, বেসামরিক আমলা ও বিভিন্ন থিংকট্যাংকের প্রতিনিধি ছাড়াও চারজন বাংলাদেশি অংশ নেবেন। তারা হলেন—সাংবাদিক সৈয়দ বদরুল হাসান, লেখক-শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হাউ আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির।

কূটনৈতিক মহল মনে করছে, ভারতের ‘ডিপ স্টেট’ এবার সরাসরি বাংলাদেশি রিসোর্স ব্যবহার করছে যাতে প্রপাগান্ডা আরও কার্যকর হয়।

সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে—১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে গভীর। তবে বর্তমান পরিস্থিতি নাকি বিশেষ সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে দুই দেশকে। ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ তো দাবি করেছেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলা চৌধুরী মন্তব্য করেন—“ভারত সেমিনারের নামে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চাইছে। এর মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০