নিজেদের মধ্যে চলমান মামলা এক সপ্তাহের মধ্যে তুলে নিতে উদ্যোগ নিন : ভূমি উপদেষ্টা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজেদের মধ্যে চলমান মামলা এক সপ্তাহের মধ্যে তুলে নিতে উদ্যোগ নিন : ভূমি উপদেষ্টা

এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কার্মচারীদের নিজেদের মধ্যে চলমান মামলাসমূহ আগামী এক সপ্তাহের মধ্যে তুলে নিতে আলাপ-আলোচনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘বিদ্যমান মামলাসমূহের জন্য এবং জনবল সংকটে মাঠপর্যায়ে ভূমি জরিপ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণ কাঙ্খিত সুফল হতে বঞ্চিত হচ্ছে’।
এ এফ হাসান আরিফ আজ তেজগাঁও ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি অধিদপ্তরের কার্যক্রমকে আরো সক্রিয়,গণমুখী ও গতিশীল করতে আগামী ১৫ দিনের মধ্যে নতুন জনবল নিয়োগের কার্যক্রম শুরুর ওপরও গুরুত্বারোপ করেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর আয়োজিত এই অবহিতকরণ কর্মশালায় ভূমি মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ের প্রায় ১শ’ জন কর্মকর্তা-কর্মচারী উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের সমস্যাবলী তুলে ধরেন।
অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মো: খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ড চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম ও ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল।
ভূমি উপদেষ্টা আইন-আদালত অঙ্গনের নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভূমি সংক্রান্ত মামলাজট বিচারাঙ্গনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তিনি এ ধরনের মামলাজট কমাতে তৃণমূল পর্যায়ে এলাকাভিত্তিক অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজন করতে জরিপ অধিদপ্তরকে পরামর্শ দেন।
উপদেষ্টা আরো বলেন, ২০১৩ সালের পর থেকে দীর্ঘদিন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কোন জনবল নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সংকটের মুখে পড়েছে। এ থেকে বেরিয়ে আসতে সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করে এগোতে হবে।
তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে জনকল্যাণে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০